আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার দাবানলে এ পর্যন্ত নিহত ১৮, এলাকা ছাড়ছে মানুষ

সান নিউজ ডেস্ক: আরও ভয়াবহ হয়ে উঠছে অস্ট্রেলিয়ার দাবানল। দু’মাসেরও বেশি সময় ধরে চলমান এ দাবানলে অস্ট্রেলিয়াজুড়ে অন্তত ১৮ জন মারা গেছেন।

দাবানলের হাত থেকে বাঁচতে এলাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার বিবিসি জানায়, দাবানলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। নিখোঁজ রয়েছে অন্তত ১৭ জন। আগুনে পুড়ে গেছে ১২শ’ বসতবাড়ি।

আগুনের তীব্রতা বাড়তে থাকায় এ সপ্তাহে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্য দু’টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ উপকূলবর্তী এলাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। এ কারণে বৃহস্পতিবার রাজধানী সিডনিগামী সব মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এসময় স্থানীয় পেট্রোল পাম্পগুলোতেও লম্বা লাইন লক্ষ করা গেছে।

এছাড়া, ভিক্টোরিয়া রাজ্যের দাবানল এলাকা ছাড়ছেন পর্যটকসহ অসংখ্য মানুষ। এতো বেশি সংখ্যক মানুষ একসঙ্গে এলাকা ছাড়ার ঘটনা অস্ট্রেলিয়ার ইতিহাসে এ প্রথম।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মানুষকে আতঙ্কিত না হয়ে জরুরি বিভাগের কর্মীদের ওপর আস্থা রাখার আহ্বান জানান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা