ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির আশপাশ থেকে হুথি যোদ্ধাদের সরিয়ে দেওয়ার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। একই সঙ্গে লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী মোচার নিয়ন্ত্রণও নেওয়ার দাবি করেছে তারা।

গত সোমবার (৫ অক্টোবর) লোহিত সাগরের উপকূল ধরে দ্রুত অগ্রসর হয় সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী। এ সময় বাব আল-মান্দেব প্রণালির আশপাশের বেশ কয়েকটি অবস্থান থেকে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের হটিয়ে তারা মোচার দিকে এগিয়ে যায়।

সোমবার স্থানীয় সময় বিকেলে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল পরিষদ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মোচা এখন সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে। তবে সরকারি আরেকটি সূত্র জানিয়েছে, সৌদি বিমানবাহিনীর ব্যাপক সহায়তায় সেনারা শহরের উপকণ্ঠ পর্যন্ত পৌঁছেছে। এ সময় হুথি যোদ্ধারা পাহাড়ি এলাকার দিকে পিছু হটেছে বলেও দাবি করা হয়।

তবে ইয়েমেনি বাহিনীর এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হুথি বিদ্রোহীরাও সরকারি বাহিনীর দাবি প্রত্যাখ্যান করে এটিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

কৌশলগত বাব আল-মান্দেব

ইয়েমেনি বাহিনী এর আগেই বাব আল-মান্দেব প্রণালির প্রবেশমুখের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান দখলের দাবি করেছিল। এর মধ্যে ধুবাব জেলার একটি বিমানঘাঁটিও রয়েছে।

বাব আল-মান্দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত জলপথ। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ফলে এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে পণ্য ও জ্বালানি পরিবহনে এই প্রণালির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী হোদেইদাহ এলাকায় তাদের নৌবাহিনী একটি সামরিক অভিযান চালিয়েছে।

এর পাল্টা প্রতিক্রিয়ায় হুথিরা দাবি করেছে, তারা সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, রাবিঘে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগার, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি সামরিক ঘাঁটির কথা উল্লেখ করেছে তারা।

তবে হুথিদের এসব দাবিরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সৌদি সরকার কিংবা আরামকো কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সৌদি আকাশসীমায় চলাচলকারী বিমান ও অন্যান্য যানবাহনের ওপর হামলার হুমকিও দিয়েছে হুথিরা।

বাড়ছে আঞ্চলিক উদ্বেগ

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের অবরোধের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি এই পথ দিয়ে পরিবহন করা হতো।

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাব আল-মান্দেবের গুরুত্বও বেড়েছে। প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ এই প্রণালিতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক জ্বালানি ও নৌবাণিজ্য নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

উপকূলীয় এলাকাগুলোর নিয়ন্ত্রণ ইয়েমেনের সরকারি বাহিনীর অবস্থান শক্তিশালী করতে পারে। তবে হুথিদের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য এলাকা থেকে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা তাদের এখনও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তাইজেও তীব্র লড়াই

ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজের আশপাশেও সংঘাত তীব্র হয়েছে। সরকারি সামরিক সূত্রের দাবি, হুথিরা একটি পাহাড়ি সড়কের কিছু অংশ দখল করেছে। এতে শহরের ভেতরে অবস্থানরত সরকারি বাহিনী বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে সরকারি আরেকটি সূত্র এই দাবি অস্বীকার করেছে।

সরকারি সূত্রগুলো আরও দাবি করেছে, হুথিরা তাইজ প্রদেশের কিছু এলাকায় অগ্রসর হয়েছে এবং তাইজ-আদেন সড়কের একটি সেতু ধ্বংস করেছে। এতে গুরুত্বপূর্ণ ওই সড়কে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

তবে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে উভয় পক্ষের এসব পরস্পরবিরোধী দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ঢাবিতে জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বোয়ালমারীতে ৩ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি  আটক

ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে তিন হাজা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা