আন্তর্জাতিক

রাতভর কিয়েভে রুশ হামলা

আন্তর্জাতিক ডেস্ক    

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো জানিয়েছেন, ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত ২৪ জন আহত হয়েছেন বলে সেনা কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এদিকে রাশিয়ার হামলায় দারনিতস্কি জেলায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। পার্শ্ববর্তী দনিপ্রোতে একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

হামলার আগের দিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার ড্রোন হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এক লাখেরও বেশি ইউক্রেনীয় পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর টকাচেঙ্কো টেলিগ্রামে জানান, ১৪ বছর বয়সী এক কিশোরী হামলায় নিহত হয়েছে। সর্বশেষ ড্রোন হামলায় অন্তত পাঁচ শিশু আহত হয়েছে।

রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর সাড়ে তিন বছর পরও ইউক্রেনের মাটিতে যুদ্ধের সমাপ্তির ইঙ্গিত দেখা যাচ্ছে না।

চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে যুদ্ধবিরতির প্রচেষ্টা শুরু করেছেন। আলাস্কায় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বসেছেন।

ট্রাম্প পুতিন-জেলেনস্কি সম্মেলনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জেলেনস্কি এতে সমর্থন জানিয়েছেন, তবে শান্তিচুক্তি হলেও ভবিষ্যতে যেন রাশিয়া আর কোনো হামলা চালাতে না পারে, এর জন্য তিনি পশ্চিমা মিত্রদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা চাইছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা