সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সামরিক কম্পাউন্ডে গাড়িবোমা হামলায় তিন শিশুসহ ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার (৪ মার্চ) দুটি বিস্ফোরক-বোঝাই গাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে খবর এএফপির।

আরও পড়ুন: ইরানের ভাইস প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

স্থানীয় কর্মকর্তারা জানায়, পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। এ সময় পবিত্র রমজান মাসের ইফতারের সময়ই হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় লোকজন যখন ইফতার করছিলো এমন সময় এই বিস্ফোরণ ঘটে এবং এরপরই গোলাগুলির শব্দ শোনা যায়।

এদিকে, রমজান মাসে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে এই হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, এই ধরনের হামলা ক্ষমার অযোগ্য।

দেশটির অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলার ঘটনা ঘটেছে। এ সময় নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা গভীর রাতে এএফপিকে বলেন, এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৩ শিশু এবং ২ নারী রয়েছে। এছাড়া আরও ৩২ জন আহত হয়েছে।

একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, আত্মঘাতী এই হামলার পর ১২ জঙ্গি ঐ কম্পাউন্ডে হামলা চালানোর চেষ্টা করেছিলো এবং ৬ জন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

বিস্ফোরণের ফলে চার ফুট লম্বা ২ টি গর্ত তৈরি হয়েছে এবং এর তীব্রতার কারণে এলাকার কমপক্ষে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা...

এই হামলার দায় স্বীকার করেছে দেশটির হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর একটি অংশ। ওই গোষ্ঠী ২০০১ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের বিরুদ্ধে যুদ্ধে আফগান তালেবানদের সক্রিয়ভাবে সমর্থন করে আসছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা