সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১২২

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ১২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় ৩৩ হাজার ৫০০ জনে।

আরও পড়ুন : ঈদের দিনেও ইসরায়েলের হামলা, নিহত ২৫

বুধবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, বুধবার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এতে করে গত অক্টোবর থেকে ভূখণ্ডটিতে মৃতের সংখ্যা ৩৩ হাজার ৪৮২ জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় পবিত্র ঈদুল ফিতরের দিনে জানিয়েছে।

আরও পড়ুন : হেপাটাইটিসে প্রতিদিন সাড়ে ৩ হাজার মৃত্যু

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আজ পর্যন্ত ইসরায়েলি বর্বর হামলায় আরও ৭৬ হাজার ৪৯ জন আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২২ ফিলিস্তিনি নিহত ও আরও ৫৬ জন আহত হয়েছেন। অনেক ক্ষতিগ্রস্ত মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন : ছত্তিশগড়ে বাস খাদে পড়ে নিহত ১২

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা