ছবি : সংগৃহিত
স্বাস্থ্য

দেশে ফিরলেন ফ্লোরা, থাকবেন বিশ্রামে

সান নিউজ ডেস্ক : চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নিয়ে কোনো শঙ্কা নেই।

আরও পড়ুন : বাড়লো বিয়ে-তালাক নিবন্ধন ফি

ফ্লোরার পরিবারের বরাত দিয়ে ডা. আলমগীর জানান, ডা. সেব্রিনা ফ্লোরা অনেকটা সুস্থ হলেও শারীরিকভাবে এখনো দুর্বল। চিকিৎসকের পরামর্শে তাকে আরও বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে।

তিনি এখন বাসায় আছেন। আপাতত পরিবারের লোকজন ছাড়া বাইরের কারো সঙ্গে দেখা বা ফোনে কথা বলছেন না।

ডা. ফ্লোরার শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো, জানান নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু , কমেছে শনাক্ত

গত ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরেন।

প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে অসুস্থ হয়ে ডা. সেব্রিনা ফ্লোরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হলে আগস্টের শুরুর দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন : চার গুণ বেশি সংক্রামক বিএফ-৭

সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে দীর্ঘ প্রায় ৫ মাস চিকিৎসাধীন ছিলেন স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত মহাপরিচালক।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা