চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
স্বাস্থ্য

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৭

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন সবারিনা সুলতান(২১) ও আবদুল গনি(৯০)। চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।

সাবরিনা সুলতানা নগরীর সদরঘাট এলাকা এবং আবদুল গণি নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে মৃত্যু-শনাক্ত

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস দুপুরে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সাবরিনা গত ২২ ডিসেম্বর এবং আবদুল গনি গত ২ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন : ডেঙ্গুতে মৃত্যু শুন্য, শনাক্ত ৪৯

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে ১৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৬ জন চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

সব মিলিয়ে জেলায় সোমবার (২৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত ৩৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : দেশে করোনায় একজনের মৃত্যু

প্রসঙ্গত, চলতি ২০২২ সালের জানুয়ারির ১ তারিখ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৯৭ জন।

সান নিউজ/এমএ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা