করোনা আরও নতুন শনাক্ত ৭
স্বাস্থ্য

করোনা আরও নতুন শনাক্ত ৭

সান নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে এসময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭ জনের শরীরে।

আরও পড়ুন : বজ্রপাতে পাঁচ জেলায় ৭ মৃত্যু

ফলে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৭৩৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ইউএনবি।

মঙ্গলবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার ০.৪২ শতাংশ।

আরও পড়ুন : আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যু ১.৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২৭৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৬ হাজার ২৭৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.১১ শতাংশ।

আরও পড়ুন : ভ্রাতৃত্বের বার্তা দিলেন মোদি-মমতা

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা