দেশে করোনা শনাক্ত আরো ২৭
স্বাস্থ্য

দেশে করোনা শনাক্ত আরো ২৭

সান নিউজ ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। তবে এসময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২৭ জনের শরীরে।

আরও পড়ুন : থানা নাকি খেলার মাঠ, আলোচনা করে সিদ্ধান্ত

ফলে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৫৮৩ জনে পৌঁছেছে।

সোমবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বলে প্রতিবেদন সংবাদ প্রকাশ করেছে ইউএনবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার ০.৪৩ শতাংশ।

আরও পড়ুন : ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর ১.৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২৯৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৩ হাজার ৭৫৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬.৯৯ শতাংশ।

আরও পড়ুন : বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম দামে টিকা দিয়েছে

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

৯৯৯-এ ফোন, ১০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী উদ্ধার 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভিতর হামহাম জলপ্রপা...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

মাদারীপুরের শিক্ষক হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার 

মাদারীপুরের কালকিনিতে শিক্ষক ইমাম হোসেন রাজনকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধ...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা