(ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

করোনায় আরও একজনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৭ জনে।

আরও পড়ুন: বাজেট ৯ জুন, বাড়বে না করের বোঝা

এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২৮ জনে। শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪৪০ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ।

বুধবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯২ হাজার ৭৪ জন।

আরও পড়ুন: নওয়াজের সঙ্গে বৈঠক করবেন বিলাওয়াল

২৪ ঘণ্টায় ৫ হাজার ১৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি একজন নারী। তার বাড়ি ঢাকা বিভাগে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আশুলিয়ায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে...

ঘরে বসেই নাগরিকের কথা শুনলেন ববি হাজ্জাজ

জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ আরও শক্তিশালী করতে নতুন ধরন...

৭–৯ মাত্রার ভূমিকম্পে ঢাকায় উদ্ধারকাজে বড় বাধা হবে যানজট ও ধসে পড়া ভবন

শক্তিশালী ভূমিকম্প হলে রাজধানী ঢাকার জন্য সবচেয়ে বড় বিপদ শুধু ভবন ধসে পড়া নয়;...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত ছাড়িয়েছে ২৫০

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে আট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা