স্বাস্থ্য

শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩২৯ জনে।

এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৩৭৮ জনে। শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জনে।

শনিবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: স্কুল খুলে দেওয়ার আহ্বান ইউনিসেফের

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১০৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৩ হাজার ২৩০টি। পরীক্ষা করা হয় ৩৩ হাজার ৩৭৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ, ৭ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১২ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনায় ২ বরিশালে ১, রংপুরে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা