ফাইল ফটো
স্বাস্থ্য

বিশ্বে করোনায় আরও ৪ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে নতুন করে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সময়ে সোয়া ৪ লাখের নিচে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে। নতুন ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি যুক্তরাজ্যে সংক্রমণ ঘটেছে।

অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় রাশিয়া রয়েছে শীর্ষে। এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, তুরস্ক ও ভিয়েতনামের অবস্থান। এতে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৬১ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ৫২ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য দিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার হাজার সাতজন। আগের দিনের তুলনায় দেড় হাজার মৃত্যুর সংখ্যা কমেছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫২ লাখ ৭০ হাজার ৫৪৩ জনে।

একই সময়ে করোনায় নতুন করে ৪ লাখ ২২ হাজার ২০০ জন আক্রান্ত হয়েছেন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত কমেছে ১ লাখের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১২০ জনে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা