ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

পোল্যান্ড দিচ্ছে ৩২ লাখ টিকা

সাননিউজ ডেস্ক: পোল্যান্ড করোনা পরিস্থিতি মোকাবেলায় বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে ৩২ লাখ ৭২ হাজার ৮৮০ ডোজ অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন দিচ্ছে।

বুধবার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, করোনার এই টিকা পোল্যান্ড তাদের নিজস্ব তত্ত্বাবধানে ঢাকায় পাঠাচ্ছে। এরমধ্যে ১০ লাখ ২৭ হাজার ২৯০ ডোজ টিকার প্রথম ব্যাচ আজ ঢাকা পৌঁছেছে।

দ্বিতীয় চালানের ৯ লাখ ২০ হাজার ৭৯০ ডোজ ১১ নভেম্বর এবং ১৩ নভেম্বর ২৪ হাজার ৮০০ ডোজের তৃতীয় চালান ১৪ নভেম্বর পৌঁছবে।

ঢাকায় পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোওস্কি আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্যবিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অবসর প্রাপ্ত) মো. খুরশেদ আলমের কাছে টিকার ডোজের টোকেন হস্তান্তর করেন।

পোলিশ রাষ্ট্রদূত দু’দেশ চলমান করোনা পরিস্থিতি উত্তরণ ঘটাতে দ্রুত সফল হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বাংলাদেশের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়েছে।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব পোল্যান্ডের সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা