স্বাস্থ্য

ছাত্রলীগের সংঘর্ষে বন্ধ চমেক

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের কারণে বন্ধ করে দেয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত। শিক্ষার্থীদের শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

অধ্যক্ষ সাহেনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দুপুরে অ্যাকাডেমিক কমিটির জরুরি বৈঠক হয়। ওই বৈঠক থেকে কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে কলেজ কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, কলেজ ক্যাম্পাসে শনিবার সকাল ৯টার দিকে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে মাহফুজুল হক, নাইমুল ইসলাম ও আকিব হোসেন নামের তিনজন আহত হন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, শুক্রবার রাতে মেডিক্যাল কলেজ হোস্টেলে দুই গ্রুপের কথা-কাটাকাটি হয়েছিলো। এর জের ধরে সকালে ক্যাম্পাসে সংঘর্ষ হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা