রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)। ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

রাজশাহীতে মৃত্যু কমলো

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চাঁপাইনবাবগঞ্জের একজন এবং উপসর্গে রাজশাহীর একজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল নয়টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৭ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৬ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয়জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন নয়জন।

সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা ধরা পড়েছে ৫ জনের। রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৭৫ জনের। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১০ জনের।

সান নিউজ ডেস্ক/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা