ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

৮ মাসেও শুরু হয়নি অ্যান্টিবডি টেস্ট

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ২৪ জানুয়ারি করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেওয়া হয়। ১১ মার্চ সরকারি-বেসরকারি খাতে অ্যান্টিবডি টেস্টের নির্দেশিকাও অনুমোদন দিয়েছে সরকার। এই অনুমতিদানের পর ৮ মাস পেরিয়ে গেলেও ব্যক্তিপর্যায়ে অ্যান্টিবডি টেস্ট শুরু হয়নি। তবে দেশে খুবই সীমিত পরিসরে গবেষণার কাজের অংশ হিসেবে অ্যান্টিবডি টেস্ট হচ্ছে।

প্রতিজনের অ্যান্টিবডি টেস্ট করতে সময় লাগে ১০ থেকে সর্বোচ্চ ৩০ মিনিট। এতে নমুনা হিসেবে রক্ত ব্যবহার হয়।

কোভিড থেকে সুস্থ হওয়া বা কোভিড টিকা গ্রহণ করা ব্যক্তিদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কি-না সেটি জানা যায় অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে।

এই টেস্ট শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম। তিনি কোভিড বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্যও।

তিনি বলেন, টিকা নেওয়া ব্যক্তিরা জানতে চাইবে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হলো কি-না। এটা জানা গেলে টিকার বিষয়ে মানুষের ভালো ধারণা জন্মাবে। মানুষ আগ্রহী হবেন। দ্রতই ব্যক্তিগত পর্যায়ে অ্যান্টিবডি টেস্ট শুরু করা উচিত।

গত বছরের ৩ জুন পরামর্শক কমিটি অ্যান্টিবডি ও অ্যান্টিজেন টেস্ট দ্রুত চালু করার সুপারিশ করেছিল। নমুনা পরীক্ষা সম্প্রসারণ নীতিমালার ওপর মতামত দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটিও একই সুপারিশ করে। ওই সুপারিশে বলা হয়, দেশে করোনা সংক্রমণের পরিস্থিতি বুঝতে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্ট শুরু করা জরুরি হয়ে পড়েছে। এরপর ২০২০ সালের ৫ ডিসেম্বর অ্যান্টিজেন টেস্ট শুরু হয়।

সরকার গঠিত দুই কমিটির সদস্যরাই বলছেন, দেশে অ্যান্টিবডি তৈরি হওয়া মানুষের সংখ্যা জানার জন্য দ্রুতই অ্যান্টিবডি টেস্ট চালু করা দরকার।

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক ফরিদ হোসেন মিঞা বলেন, গবেষণা কাজের অংশ হিসেবে কিছু অ্যান্টিবডি টেস্ট হচ্ছে। তবে ব্যক্তিপর্যায়ে ব্যাপকভাবে অ্যান্টিবডি টেস্টের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা