মৃত্যু
স্বাস্থ্য

ময়মনসিংহে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে মারা যান সাতজন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের নাসিমা বেগম (৬০), দুদু মিয়া (৫০), নূরজাহান (৭৫), আব্দুল খালেক (৭০), গৌরীপুরের হাজী আতাউল্লাহ (৯০), শেরপুর সদরের নুরুল আমিন (৬০), নেত্রকোনা পুর্বধলার সুলতানা (৪০)। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের ত্রিশালের রওশন আরা (৪০)।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ১১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১১২ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত একদিনে নতুন ভর্তি হয়েছেন আরও ১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়সনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ৩১৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২৫ জন। শনাক্তের হার ৭ দশমিক ৯৬ শতাংশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা