স্বাস্থ্য

মজুত আছে ৯৬ লাখ টিকা

সাননিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশের প্রথম টিকাদান কর্মসূচি শুরু হয় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে। এর ধারাবাহিকতায় টিকাদান কর্মসূচি বর্তমানে চলমান।

এদিকে দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৭২০ ডোজ। এর মধ্যে ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৭৪৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৯৬ লাখ ১২ হাজার ৯৭৭ ডোজ মজুত আছে।

এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৪৬৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৬ লাখ ৯৪ হাজার ২৮০ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছে ২৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৯ হাজার ৮৪০ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ৮ লাখ ৪৮ হাজার ৪৮২ ডোজ ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক হাজার ১৬৯ জন। আর এখন পর্যন্ত দেয়া হয়েছে ৯০ হাজার ৪৬৮ ডোজ।

এছাড়া ৭৮ লাখ ১৩ হাজার ৮২ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৪৭ হাজার ৩২৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৪৬ হাজার ২১৩ জন।

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২৫ লাখ ৭৮ হাজার ৭১১ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৭ হাজার ৫২৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৮ হাজার ৭১৩ জনকে। এদিকে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫০১ জন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা