স্বাস্থ্য

চট্টগ্রামে শনাক্ত কিছুটা কমেছে, মৃত্যু আরও ১০

চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামে করোনা শনাক্ত কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় হাজার থেকে নেমে ৭৬৮ জন করোনা সংক্রমিত শনাক্ত হয়েছেন। সেই সাথে মৃত্যু হয়েছে আরও ১০ জনের।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে ২ হাজার ৪২১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৪৭৪ জন ও উপজেলা পর্যায়ের ২৯৪ জনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে চট্টগ্রামে মোট ৬৮ হাজার ৫৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৪২৩ জন নগরের ও ১৬ হাজার ১৩২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। গত ১৪ জুলাই বুধবার করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ১০০৩ জন। যা এ যাবত সর্বোচ্চ।

এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত ১০ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে ৩ জন নগরের ও ৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এ নিয়ে করোনায় চট্টগ্রামে মোট মারা গেছে ৮১০ জন। এর মধ্যে ৫১১ জন নগরের ও ২৯৯ জন উপজেলার বাসিন্দা। গত বুধবার মৃত্যুর সংখ্যাও ছিল ১০ জন।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এ...

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয়জনকে দিন ছোট্ট চমক

প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য বিশ্বজুড়ে নানা বিশেষ দিবস পালিত...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা