ফিচার
গবেষণা

বাসিভাত খাবেন না

সান নিউজ ডেস্ক: রান্নার পেছনে খুব বেশি সময় ব্যয় করার সুযোগ হয় না কর্মজীবীদের। রাতে রান্না করে সকালে বা ফ্রিজে রেখে আরো পরে খাওয়া নিয়মিত ঘটনা। সকালে রান্না করা ভাত রাতে কিংবা রাতে রান্না করা ভাত সকালে খাননা এমন কর্মজীবী খুজে পাওয়া হয়ত দুষ্কর।

তবে এটি যে স্বাস্থ্যের জন্য চরম ক্ষতির কারণ তা হয়ত অনেকেরই অজানা। কেবল গরম ভাত খেলেই হবে না, খেতে হবে টাটকা ভাত। এমন তথ্য জানিয়েছে ব্রিটেনের ‘ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি’র গবেষণা।

তরকারি রান্না করে ফ্রিজে রাখলেও খাওয়ার আগে ভাত রান্না করে নিন। সকালের রান্না ভাত রাতে গরম করে খাওয়া উচিত নয় বলে জানিয়েছেন গবেষকরা। গবেষণা মতে, ভাত রান্নার পর যদি দীর্ঘ সময় সাধারণ তাপমাত্রায় সেটা রাখা থাকে তাহলে ‘ব্যাসিলাস সিরিয়াস’ নামক এক প্রকার ব্যাকটেরিয়া তৈরি হতে থাকে। সেই ভাত পুনরায় গরম করা হলেও ব্যাকটেরিয়া নষ্ট হয় না। এটা খেলে ডায়েরিয়া এবং বমি হতে পারে। ভাত সংরক্ষণ করতেই হলে সেটি ফ্রিজে রাখুন, তাও নিয়ম মেনে।

কেবল ভাত নয়, ডিম বা আলুর তৈরি খাবারও পুনরায় গরম করলে পুষ্টিগুণ চলে যাওয়ার পাশাপাশি সেটা শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে ওঠে।

ভাত ফ্রিজে রাখবেন?

ভাত রান্না হওয়ার একঘণ্টার মধ্যেই সংরক্ষণ করুন। ৪ থেকে ৬ দিন পর্যন্ত মুখবন্ধ পাত্রে সংরক্ষণ করতে পারেন ভাত। ফ্রিজ থেকে বের করে গরম করার সময় চামচের সাহায্যে ভালো করে ভেঙে নেবেন ভাতের দলা। কমপক্ষে ৬০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় গরম করে তবেই পরিবেশন করবেন ফ্রিজে রাখা ভাত।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা