ছবি: সংগৃহীত
পরিবেশ

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: আজ বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর ১১০ টি শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকার অবস্থান। এ দিন রাজধানীর বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন: আজ শনির অমাবস্যার বিরল সূর্যগ্রহণ

শনিবার (১৪ অক্টোবর) সকাল ৮ টা ৪৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়।

গতকাল ছুটির দিনে একই সময় তালিকায় অষ্টম অবস্থানে ছিল ঢাকা এবং সূচকে স্কোর ছিল ১৫৯।

আইকিউএয়ারের সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) আজ ঢাকার স্কোর ছিল ২১৯। বাতাসের এ মান খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

আরও পড়ুন: আজ মহালয়া

দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ১৯৩। তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। এ শহরের স্কোর ১৭৯। অর্থাৎ এ ২ দেশের বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, স্কোর ০-৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

এছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরও পড়ুন: ‘এক মিনিট শব্দহীন’ থাকবে স্কুল-কলেজ

সংস্থাটি বলছে, ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তু কণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এ বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে প্রায় সাড়ে ১৪ গুণ বেশি।

সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

বাতাসের মান নিয়ে তৈরি এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে সতর্ক করে থাকে।

আরও পড়ুন: বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা জারি

সংস্থাটির প্রতিবেদনে দূষণ থেকে রক্ষা পেতে আজ ঢাকাবাসীকে ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ঢাকায় সবচেয়ে বেশি সংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। ঐ মাসে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন: কুড়িগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদফতর ও বিশ্ব ব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়, ঢাকার বায়ু দূষণের ৩ টি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

ক্রমবর্ধমান বায়ুদূষণের ফলে দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জন প্রতি ৫ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা