পরিবেশ

করোনায় আক্রান্ত তুষার 

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। তবে অন্যান্য প্রাণীও পিছিয়ে নেই। এর আগে বিড়াল-কুকুরসহ নানা প্রাণী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো চিড়িয়াখানার তুষার চিতাবাঘ (স্নো লিওপার্ড) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

চিড়িয়াখানাটি বর্তমানে বন্ধ থাকার পরও কিভাবে চিতাবাঘটি করোনা আক্রান্ত হলো সেটা বুঝে উঠতে পারছেন না কর্তৃপক্ষ। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের।

৯ বছর বয়সী তুষার চিতা রামিল একটি খাচায় তার সঙ্গীনি ও আরও দুটির সঙ্গে ছিল। তাদের প্রত্যেককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

গেল কয়েকদিন ধরে রামিল কাশির সমস্যায় ভুগছে। তার নাক দিয়ে সর্দিও ঝরছে। এরপর তার করোনা টেস্ট করানো হয় এবং পজিটিভ আসে। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। রামিলকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন চিড়িয়াখানার নির্বাহী পরিচালক ডোইট স্কট।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা