পরিবেশ

রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিনিধি: রাজধানীতে ঘণ্টাখানেকের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দুপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। তবে বড় কোনো ঝড়ের আভাস এখনও দেয়নি আবহাওয়া অফিস।

শনিবার (১৫ মে) ৪টার দিকে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, এক থেকে দুই ঘণ্টার মধ্যে রাজধানীসহ ঢাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হবে। সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তিনি জানান, রাজশাহীসহ আশপাশের এলাকায় দুপুরের দিকে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এছাড়া সিলেট, ময়মনসিংহসহ দেশের প্রায় ৫ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হবে। যা এরই মধ্যে সকাল থেকেই শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে আকাশ মেঘলা হয়েছে। কোথাও কোথাও মেঘ ডাকছে। এছাড়া বিভিন্ন জায়গায় দমকা হাওয়া বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম ও রংপুর বিভাগেও বিভিন্ন সময়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা