সংগৃহীত
বিনোদন

তিশার আত্মহত্যার চেষ্টা!

বিনোদন ডেস্ক: এ প্রজন্মের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন।

আরও পড়ুন: বিয়ের রহস্য জানালেন কারিনা

বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর রাজারবাগের নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন এ অভিনেত্রী।

তিশার ঘনিষ্টজনরা বলেন, গতকাল বুধবার মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ঘনিষ্ট একজন জানান, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের সম্পর্ক রয়েছে। বেশকিছু দিন ধরেই ঝামেলা চলছিল ২ জনের মধ্যে। তিশা বুধবার রাতে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন এ নায়িকা।

আরও পড়ুন: রাঘব-পরিণীতির ছবি ভাইরাল

ঘনিষ্টজনরা আরও জানায়, ঢাকা মেডিকেল থেকে পরে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে তিশাকে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়টি নিশ্চিত হতে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে অভিনেতা মুশফিক আর ফারহান ও তিশাকে কয়েকবার কল দেওয়া হলেও রিসিভ করেননি তারা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা