বিনোদন

মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

সান নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি উপনির্বাচনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন। তিনি শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আরও পড়ুন : মহেশের সাথে রানী

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আজ সকালে ওবায়দুল কাদের বলেন, মাহি নিজেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। তিনি আওয়ামী লীগ করেন। এ কারণে তাকে মনোনয়ন ফরম কেনার জন্য অনুমতি দেয়া হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, চিত্রনায়িকা মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি আমি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, মাহির পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

আরও পড়ুন : আলিয়াকে গুলি করে হত্যা

সম্প্রতি মাহিয়া মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন এ নায়িকা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা