বিনোদন

মহেশের সাথে রানী

সান নিউজ ডেস্ক: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। অভিনয় ক‌্যারিয়ারে অনেক ব‌্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। ১২ বছর পর পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে কাজ করছেন মহেশ। ‘এসএসএমবি২৮’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।

আরও পড়ুন: মাহিকে অনুমতি দেয়া হয়েছে

এদিকে শোনা যাচ্ছে, মহেশের এ সিনেমায় দেখা যাবে ‘মার্দানি গার্ল’ রানী মুখার্জিকে। এর মাধ্যমে তেলেগু ফিল্মে অভিষেক হবে তার!

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, মহেশ বাবুর পরবর্তী সিনেমা ‘এসএসএমবি২৮’। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে বলিউড অভিনেত্রী রানী মুখার্জির অভিনয়ের বিষয়ে কথা চলছে; এখনো তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে মহেশের এ সিনেমায় দেখা যাবে তাকে!

‘এসএসএমবি২৮’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে পূজা হেগড়েকে। দ্বিতীয় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন সংযুক্তা মেনন। সিনেমাটিতে একটি আইটেম গান রাখার পরিকল্পনা করেছেন পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস। আইটেম গানে পারফর্মের বিষয়ে রাশমিকা মান্দানাসহ বেশ কজন জনপ্রিয় তারকার নাম উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনো কাউকে চূড়ান্ত করেননি নির্মাতারা।

রানী ২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন। পরের বছরই এই দম্পতির ঘরে মেয়ে সন্তানের জন্ম হয়। তারা মেয়ের নাম রাখেন আদিরা। মেয়েকে নিয়ে অনেকটাই আড়ালে থাকেন রানী। অভিনয়েও খুব বেশি সরব নন তিনি। বিয়ের পর কেটে গেছে আট বছর। আর এই সময়ে তার অভিনীত ৫টি সিনেমা মুক্তি পেয়েছে।

আরও পড়ুন: আলিয়াকে গুলি করে হত্যা

রানী মুখার্জি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বান্টি অউর বাবলি টু’। ২০২১ সালে মুক্তি পায় এই সিনেমা। তবে বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি এটি। রানী অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। ২০২৩ সালের ৩ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

ইলহান ওমরের বাড়িতে অভিযান, অভিবাসন নথি নিয়ে তদন্ত

যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছ...

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি প্রণয়ন এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরু...

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর...

ইরানে ‘বাড়াবাড়ি’ হয়ে গেছে, স্বীকারোক্তি ট্রাম্পের

ইরানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র সম্ভবত সীমা ছাড়িয়ে গেছে বলে...

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা