বিনোদন

নতুন খবর দিলেন শাকিব

সান নিউজ ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান গত ছয় মাস ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সোমবার ( ২৮ মার্চ ) ছিল তার জন্মদিন। বিশেষ দিনটি যুক্তরাষ্ট্রেই কাটিয়েছেন তিনি। সেই সাথে এই দিনে নতুন ছবির ঘোষণাও দিয়েছেন তিনি।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনীকে সব সময় প্রস্তুত থাকতে হবে

হিমেল আশরাফের রাজকুমার নামের ছবিটির শুটিং শুরু করবেন খুব শিগগির। প্রযোজনা করবে শাকিবের প্রতিষ্ঠান এসকে ফিল্মস, জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।

এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন আমেরিকার অভিনেত্রী কোর্টনি কফি। অনুষ্ঠানে প্রকাশ পেয়েছে সিনেমার ওয়ার্কিং পোস্টার, অভিনেত্রীসহ বাকি সব তথ্য।

শাকিব বলেন, কোর্টনি কফির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। টানা কয়েকটি ধাপ পার করে ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

তিনি আরও বলেন, কোর্টনি কফির সঙ্গে আগে কোনও পরিচয় ছিল না। নায়িকা খোঁজার দায়িত্ব আমরা পেশাদার একটি এজেন্সিকে দিয়েছিলাম। তারা ৮৭ জনের একটা তালিকা আমাদের প্রথমে দেয়। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে সেরা তিন জন নির্বাচিত হয়। শেষ পর্যন্ত কোর্টনি কফিই আমাদের সঙ্গে আছেন।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

এদিকে, ছবিটির বিষয়ে মহরত অনুষ্ঠানে শাকিব খান বলেন, এখন দেখা যাচ্ছে আমাদের দেশে হল সংখ্যা কমে গেছে। কিন্তু বাংলাদেশের বাইরে যদি আমরা আরও দেড়শ’ হল যুক্ত করি তাহলে বিষয়টি কী দাঁড়াবে? আমরা সেই পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছি। সেদিন আর বেশি দূরে নয় যে, দেশের বাইরে সিনেমা মুক্তি দিয়ে আমরা লস পুষিয়ে নিতে পারবো।

সিনেমার পরিচালক হিমেল আশরাফ বলেন অভিনেত্রী কোর্টনি কফি সম্পর্কে বলেন , আমরা ৮৬ জন অভিনেত্রীর অডিশন নেওয়ার মাধ্যমে কোর্টনিকে নির্বাচন করেছি। তিনি থিয়েটার করেন। সম্প্রতি ফিচার ফিল্মেও অভিনয় করেছেন।

সিনেমার নাম রাজকুমার হলেও এটি কোনো ফ্যান্টাসি গল্প নয়। হিমেল বলেন, সিনেমায় শাকিব খানের নাম রাজকুমার না। এটা এই সময়ের একটা গল্প এবং ড্রামা ঘরানার।

তিনি আরও বলেন, আমরা জুলাইতে সিনেমার শুটিং শুরু করব। প্রথমে যুক্তরাষ্ট্রে হবে শুটিং। এরপর আগস্টে বাংলাদেশে হবে দৃশ্যধারণ। ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা।

প্রসঙ্গত, কোর্টনি কফির জন্ম বেড়ে ওঠা নিউইয়র্কের লং আইল্যান্ডে। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তিনি সেখানকার থিয়েটারের একজন সুপরিচিত আর্টিস্ট।

আরও পড়ুন: সেতুমন্ত্রীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

কোর্টনি কফি দ্য নেইবারহুড প্লে হাউজ স্কুল অব থিয়েটারে অভিনয়ে লেখাপড়া করেন। পাশাপাশি তিনি আমেরিকান শর্ট ফিল্মে দ্য স্ট্রম, কারেন্টলি দ্য ডিবেট, এভেঞ্জিং এঞ্জেলস-এ প্রধান চরিত্রে অভিনয় করেন। এছাড়া কোর্টনি কফি থিয়েটার এ মিডসামার নাইটস ড্রিম, জুরি ডিউটি দ্য মিউজিক্যাল- অভিনয় করেছেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা