ছবি- সংগৃহিত
বিনোদন

সড়ক দুর্ঘটনায় নিহত অভিনেত্রী

বিনোদন ডেস্ক: হোলি পার্টি করে বন্ধুদের সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের তেলেগু অভিনেত্রী ডলি ডিক্রুজ গায়ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, হোলি পার্টি শেষে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন গায়ত্রী। এই সময় হায়দরাবাদের গাছিবাউলিতে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই অভিনেত্রীর মৃত্যু হয়। অন্যদের আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ছাড়পত্র পেলো ‘রাগী’

সম্প্রতি ‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন গায়ত্রী। অভিনয়ের পাশাপাশি ইউটিউবার হিসেবেও এই অভিনেত্রীর খ্যাতি রয়েছে। তার চ্যানেলের নাম জলসা রাইডু।

ডলি ডিক্রুজের মৃত্যুতে শোকাহত তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তারা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা