বিনোদন

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: ভারতের তেলেগু অভিনেত্রী ডলি ডিক্রুজ পার্টি থেকে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শোবিজ অঙ্গনে তিনি গায়ত্রী নামেও পরিচিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।

আরও পড়ুন: আমি চন্দ্রাবতী হয়ে ওঠার চেষ্টা করেছি!

ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেয়েছে, হলি পার্টি শেষে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন অভিনেত্রী। হায়দরাবাদের গাছিবাউলিতে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ডলির মৃত্যু হয়। অন্যদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়ে তার সহকর্মী সুরেখা বাণী ইনস্টাগ্রামে লিখেছেন, আপনি কীভাবে চলে যেতে পারলেন, মা! সত্যিই একসঙ্গে অনেক মধুর সময় কাটিয়েছি। এখনও বিশ্বাস করতে পারছি না। একসঙ্গে পার্টি করব, দয়া করে ফিরে আসবে কি! একসঙ্গে অনেক কিছু করার বাকি! অনেক কিছু শেয়ার করার বাকি। ফিরে আসো না! এটা যাওয়ার সময় নয়। তোমার অভাব অনুভব করতে চাই না। চিরদিন তোমাকে ভালোবেসে যাবো।

প্রসঙ্গত, সবশেষ ‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন ডলি ডিক্রুজ। এছাড়া ইউটিউবার হিসেবেও কাজ করতেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

সৌদিতে ফের ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন...

কাল থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

বাঘাইছড়ি উপজেলার সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়...

৭ জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা লাখ টাকা করে পাবে

ক্যান্সার ও কিডনি রোগসহ সাতটি জটিল এবং দীর্ঘমেয়াদি...

রাজধানীর সড়কে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা আটক

ঢাকার মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা