বিনোদন

আদালতে আসেননি পরীমনি 

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জশিট গঠন শুনানির জন্য মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিন ধার্য রয়েছে। সকালে মামলার হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ পরীমনির উপস্থিত হওয়ার কথা থাকলেও অসুস্থ হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেনি।

এদিকে পরীমনি আদালতে উপস্থিত না হওয়ায় আদালতে সময় চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ২ জানুয়ারি অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

তিনি বলেন, পরীমনির মামলায় আজ অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। পরীমনি হঠাৎ ভার্টিগো রোগে আক্রান্ত হওয়ায় আমরা সময়ের আবেদন করি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হ্যাঁ না নিয়ে বিপাকে ভোটাররা

গণভোটের ভোটপ্রদান করতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক ভোটার। কেউ কেউ হ্যাঁ না ব্যালটে...

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত। সেই সঙ্গে বাং...

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে : সিইসি

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে। গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লা...

নোয়াখালীতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ...

কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সুষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা