সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
জাতীয়

অসুস্থ সাবেক রাষ্ট্রপতি, আপাতত বিদেশ যাচ্ছেন না

সান নিউজ ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। পা অবশ হয়ে যাওয়ায় বর্তমানে তার হাঁটাচলা সীমিত হয়ে গেছে। শারীরিক অবস্থার কারণে নিকট ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে নিজের শারীরিক অবস্থার কথা জানান সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, হাঁটাচলা করতে তার বেশ কষ্ট হচ্ছে। পা অবশ হয়ে যাওয়ায় সীমিত পরিসরে চলাফেরা করতে পারছেন। এ কারণে আপাতত বাইরে কোথাও যাওয়ার চিন্তা করছেন না।

সাবেক রাষ্ট্রপতি জানান, তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। শারীরিক সমস্যা দেখা দিলে গুলশানের বাসায় নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা নিচ্ছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্যও তাকে সিএমএইচে যেতে হচ্ছে।

বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় ওঠার পর এখন পর্যন্ত একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, এ সিদ্ধান্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করবে। চিকিৎসকেরা প্রয়োজন মনে করলে পরবর্তী সময়ে বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছাড়েন তিনি। বর্তমানে গুলশানের নিজ বাসায় পরিবারের সঙ্গে অবস্থান করছেন।

সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। পাঁচ বছরের জন্য দায়িত্ব নেওয়ায় তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা