টালিউড অভিনেত্রী নুসরাত জাহান
বিনোদন

বিয়ে বিচ্ছেদের মামলায় নুসরাতের হার

বিনোদন ডেস্ক: বিয়ে বিচ্ছেদের মামলায় সাবেক স্বামী নিখিল জৈনের কাছে হেরে গেছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান।

বুধবার (১৭ নভেম্বর) নিখিল জৈনের পক্ষে রায় দেয় আদালত। এই রায়ের ফলে নুসরাত ও নিখিলের বৈবাহিক সম্পর্কের অবসান হলো।

আদালতের রায়ে উচ্ছ্বসিত হয়ে নিখিল জৈন জানালেন, আজ তার জন্মদিন। বিবাহবিচ্ছেদ কার্যকর হওয়াকে জন্মদিনের সেরা উপহার হিসেবে মনে করছেন তিনি।

এ ব্যাপারে নিখিলের সাবেক স্ত্রী নুসরাতের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

এর আগে ২০১৯ সালে ধর্মীয় রীতিতে ভালোবেসে বিয়ে হয়েছিলো টলিউড অভিনেত্রী নুসরাত ও নিখিল জৈনের। তাদের বিয়ে রেজিস্ট্রি না হওয়ায় অ্যানালমেন্ট করে আলাদা হতে চেয়েছিলেন নিখিল। এজন্য নিখিল জৈন দেওয়ানি মামলা দায়ের করেছিলেন।

বিয়ের এক বছরের মাথায় তাদের মাঝে দাম্পত্য কলহ শুরু হলে আলাদা থাকতে শুরু করেন তারা। এরপর সবকিছুকে ছাপিয়ে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান নুসরাত। এরপর নুসরাতের মা বনে যাওয়ার গুঞ্জন বাতাসে ভেসে বেড়ায়।

সব গুঞ্জনকে পাশ কাটিয়ে গত ২৬ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত জাহান। এরপর সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন উঠলে নুসরাতই জানান ছেলে ঈশান জাহানের বাবা অন্য কেউ নন, যশ দাশগুপ্ত।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা