বিনোদন

পপি লাপাত্তায় বিপাকে ঊষা

বিনোদন ডেস্ক: ঢালিউডে অনেক দিন থেকেই গুঞ্জন চলছে, এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার চিত্রনায়িকা পপি। শোনা যাচ্ছে, রাজধানীতেই সংসার পেতেছেন তিনি। এর মধ্যে ২৮ অক্টোবর শোবিজ অঙ্গণে গুঞ্জন ছড়িয়েছে, পুত্র সন্তানের মা হয়েছেন পপি।

এর মধ্যেই বন্ধু-সহকর্মী, সংবাদকর্মী কেউই নাগাল পাচ্ছেন না চিত্রনায়িকা পপির। তার ব্যবহার করা ফোন নম্বরটিও বন্ধ। এমনকি পপির পরিবারের লোকেরাও জানেন না কোনো হদিস। এতেই সমস্যায় পড়েছেন পপির ফেসবুক আইডির অ্যাডমিন ঊষা সরদার। অবশেষে পপিকে ট্যাগ করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ঊষা সরদার লিখেছেন, সবাইকে সালাম, আমি ঊষা সরদার, পপি আপু আমাকে তার বোনের মতো ভালোবাসেন, বিশ্বাস করেন। তাই আমি শুরু থেকেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি ম্যানেজ করছিলাম। কিন্তু গত ৪-৫ মাস হলো এই প্রোফাইলের মালিক পপি আপুর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তাই সবাইকে অনুরোধ করছি, এই অ্যাকাউন্টে কোনো টেক্সট অথবা কল পাঠাবেন না।

তিনি আরও বলেন, পপি আপু ফেসবুকের কারিগরি বিষয়গুলো একটু কম বুঝতেন। কোনো সমস্যা হলে আমি দেখে দিতাম। একটা সময় তিনি আমাকে আইডিটি দেখভাল করার জন্য অ্যাডমিন করেন। কিন্তু হঠাৎ করেই বেশ কয়েক মাস ধরে কেউ তাঁকে পাচ্ছেন না। আমিও না। না পেয়ে সবাই ফেসবুকে নক করছেন। কিন্তু আমি তো উত্তর দিতে পারছি না। এত এত নোটিফিকেশন আসে, বিরক্তি হয়ে গেছি। বাধ্য হয়ে তাই এই স্ট্যাটাস দিয়েছি।

ঊষা সরদার বলেন, পপি আপুকে দ্রুতই এই আইডি ফিরিয়ে দিতে চাই। কারণ, অনেক দিন ধরে এটি নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। তাঁকে খুঁজেও পাচ্ছি না। আবার বন্ধ যে করব, সেটা নিয়েও ভয় পাচ্ছি। কারণ, বন্ধ করার পর যদি আর ফিরে না পাওয়া যায়! তখন আমি পপি আপুর কাছে কী উত্তর দেব। অ্যাকাউন্টটিতে ৭০ হাজারের ওপরে ফলোয়ার আছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা