বিনোদন

টি-সিরিজের মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিনোদন ডেস্ক : শীর্ষস্থানীয় মিউজিক প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ। যার বর্তমান কর্ণধার ভূষণ কুমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া।

মুম্বাইয়ের ডিএন নগর থানায় তাকে আসামী করে মামলা দায়ের করেছেন ৩০ বছর বয়সী এক নারী। মামলায় ওই নারী উল্লেখ করেন, অ্যালবামে গান করার সুযোগ দেওয়ার নামে তাকে ধর্ষণ করেছেন ভূষণ।

একবার, দুবার নয়, ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত অসংখ্যবার তাকে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এমনকি তার ব্যক্তিগত ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দিয়েছেন ভূষণ।

মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, ভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি। তবে মামলার তদন্ত শুরু হয়ে গেছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা