বিনোদন

টিকা নিয়ে অসুস্থ পরিণীতি

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া অসুস্থ হয়ে পড়েছেন। করোনা প্রতিরোধী টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় কিছুটা অসুস্থ অনুভব করছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিশ্বব্যাপী করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় টিকা গ্রহণের দিকে অধিক গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেজন্য লন্ডনে ছুটি কাটানোর উদ্দেশ্যে গেলেও করোনার টিকা নিয়েছেন তিনি।

টিকা নেওয়ার খবর পরিণীতি নিজেই প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে। একটি ছবিতে দেখা যায়, টিকা নিয়ে তিনি খুবই উচ্ছ্বসিত। আবার অন্য ছবিতে দেখা যাচ্ছে, সোফার ওপর নিস্তেজ হয়ে চোখ বন্ধ করে পড়ে আছেন অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে পরিণীতি লিখেছেন, ‘টিকা নিলাম। ছবি তুললাম। তারপর বাস্তবের সম্মুখীন হলাম।’

জানা গেছে, পরিণীতি চোপড়া ফাইজারের টিকা গ্রহণ করেছেন। অসুস্থ পরিণীতিকে দেখাশোনা করছেন চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা