বিনোদন

টিকা নিয়ে আতঙ্কে মিমি

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের টিকা জালিয়াতের খপ্পরে পড়েছেন কলকাতা যাদবপুরের লোকসভা সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। কলকাতা কসবার ১০৭ নম্বর ওয়ার্ডের একটি টিকা শিবিরে কোভিশিল্ড টিকা নিয়েছিলেন মিমি চক্রবর্তী। কিন্তু টিকার প্রতিবেদন পাচ্ছিলেন না বলে খটকা লাগে। তারপর মিমির উদ্যোগে ধরা পড়ে দেবাঞ্জন দেব নামে এক ভুয়া আইএএস।

তিনি বলেন, ‘আমার কাছে দেবাঞ্জন দেব আসেন নিজেকে আইএএস অফিসার এবং কলকাতা পৌরসভার যুগ্ম কমিশনার হিসেবে পরিচয় দেন। প্রচার করেন, কলকাতা পৌরসভা এই শিবিরের আয়োজক।’

কসবায় বিনামূল্যে প্রতিষেধক শিবিরে উৎসাহ দিতে কোভিশিল্ড টিকা নিয়ে প্রতারণার শিকার মিমির কথায়, ‘মঙ্গলবার কসবায় একটি ভ্যাকসিন ড্রাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাকে। তৃতীয় লিঙ্গের কিছু মানুষ, রূপান্তরকামী ও দুস্থদের ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়েছিল সেখানে। আমি টিকা নিলে তারা যদি আগ্রহী হয় সেই ভাবনা থেকে সেখানে যাওয়া।’

মিমি কসবা শিবির থেকে টিকা নেন কিন্তু তাঁর মুঠোফোনে প্রতিষেধক প্রাপ্তির কোন বার্তা আসেনি। মিমি বলেন, ‘উদ্যোক্তাদের বিষয়টি নজরে এনেছিলাম কিন্তু তখন তারা বলেন, আপনার ফোনে ম্যাসেজ এসে যাবে।’

তিন-চার ঘণ্টা পরও টিকা নেয়ার তথ্য না আসায় আয়োজকদের সঙ্গে যোগাযোগ করলে তারা সদুত্তর দিতে পারেনি। তখন মিমি চক্রবর্তী কলকাতার কসবা থানার বিষয়টি জানান।

কসবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন, গত ১০ দিন ধরে স্থানীয় ইউকো বিল্ডিংয়ের দোতলায় এই শিবির চলছে। তাৎক্ষণিকভাবে প্রশাসন ওই শিবির বন্ধ করে দেয়। পুলিশ দেবাঞ্জনের ভুয়া পরিচয় পত্র, কলকাতা পুরসভার নকল সীলমোহর, কাগজপত্র, অভিযুক্তর ব্যবহৃত টয়োটা গাড়ি জব্দ করেছে।

নিজের পরিচয় গোপন রাখতে দেবাঞ্জন গাড়িতে নীল বাতি ও গাড়ির পেছনে কাঁচে রাজ্য সরকারের বিশেষ স্টিকার লাগিয়ে রাখত। দেবাঞ্জনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত করছেন প্রশাসনের উচ্চ পদস্থ অফিসার এ কে হেমব্রম।

খোদ কলকাতার বুকে টিকা জালিয়াতিতে স্তম্ভিত যাদবপুর কেন্দ্রের এমপি অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার সংশয় হাজার হাজার মানুষকে টিকা বলে, অন্য কোন ওষুধ দিল না তো? আতঙ্কে রয়েছেন অভিনেত্রী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা