বিনোদন

কৃতির প্রশংসা করে ‘ফেঁসে’ গেলেন অমিতাভ

বিনোদন ডেস্ক : শোবিজ জগতের তারকারা তাদের প্রচার প্রচারণার জন্য নিয়মিতই নিজেদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এখান থেকে তাদেরও আয়ের বড় একটা অংশও আসে। আবার এসব পোস্ট ভক্ত-সহকর্মীদের প্রশংসা কুড়ায়।

কখনো কখনো বিতর্কও শুরু হয় কোনো পোস্টের রেশ ধরে। বলিউডের তরুণ অভিনেত্রী কৃতি শ্যাননের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে তেমনই বিতর্ক।

আবেদনময়ী লুকে দুটি ছবি পোস্ট করেছিলেন কৃতি। তাতে তার সহকর্মীসহ ভক্তরাও নানা প্রশংসাসূচক মন্তব্য করেন। কিন্তু অমিতাভ বচ্চন মন্তব্য করলে তিনি ফেঁসে যান শুরু হয় তাকে নিয়ে বিতর্ক।

বলিউডের জ্যেষ্ঠ অভিনেতা অমিতাভ তার সু-অভিনয়ের জন্য সারা বিশ্বের বলিউড ভক্তদের কাছে পরিচিত। তবে নানা সময় তাকে নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। এবার তরুণ অভিনেত্রীর ছবিতে তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

৭৮ বছর বয়সী অমিতাভ কৃতির ওই ছবিতে ‘ওয়াও’ লিখেই ক্ষান্ত হননি, সঙ্গে লাভ চিহ্নও জুড়ে দিয়েছেন। আর এতেই শুরু হয়েছে হাসি-ঠাট্টা। এ নিয়ে মিমও তৈরি হয়েছে প্রচুর। অনেকে অমিতাভের ব্যক্তিজীবনকে টেনে এনেও নানা মন্তব্য ও সমালোচনার জর্জরিত করছেন তাকে।

কৃতির সেই পোস্টে লাইকের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। শুধু অমিতাভের মন্তব্যেই লাইক পড়েছে ৪১ হাজারেরও বেশি। মন্তব্য পড়েছে ৫ হাজার ৫৯টি। বলিউডের শাহেনশাহ খ্যাত অমিতাভের সেই মন্তব্যে ৩০ বছর বয়সী কৃতি শ্রদ্ধা জানালেও, অনেকেই মনে করছেন কৃতির ছবিতে অমিতাভের এই মন্তব্য ঠিক হয়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

পূর্ব শত্রুতার জেরে ৬০টি আম গাছ কাটল প্রতিপক্ষ

পার্বতীপুর উপজেলার গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষর...

মাদারীপুরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার নকল সিগারেট জব্দ, আটক ৩

মাদারীপুরে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নকল সিগা...

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক ও ৩ কুকুরের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে মাছ চাষ করা পুকুরের...

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা