বিনোদন

বিজেপিতে যোগ দিলেন অভিনেতা কৌশিক

বিনোদন ডেস্ক: নতুন অধ্যায় শুরু করলেন ভারতের টলিউডের অভিনেতা কৌশিক রায়। তাকে এই মুহূর্তে 'খড়কুটো' সিরিয়ালে অভিনয়ের জন্য কম-বেশি সবাই চেনেন। শুক্রবার (২৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন তিনি।

বিজেপির কলকাতা রাজ্য অফিসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের পক্ষ থেকে পতাকা তুলে দেন কৌশিকের হাতে। সেখানে উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ-সহ বিজেপির অন্যান্য উল্লেখযোগ্য নেতৃত্বরা।

কৌশিক জানালেন, আগাগোড়াই রাজনীতিতে আসার আকাঙ্ক্ষা ছিল তার। বিভিন্ন দিক থেকে ডাকও পাচ্ছিলেন এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেতা। কিন্তু এতদিন মনস্থির করে উঠতে পারছিলেন না তিনি। এবার মানুষের ভালবাসার বিনিময়ে তাদের জন্য কাজ করার ইচ্ছেকে সম্বল করেই রাজনীতির আঙিনায় পা রাখলেন তিনি। মানুষের পাশে থাকতে তাই বিজেপিকে বেছে নিলেন অভিনেতা।

তিনি আরও বলেন, 'আমি একদম ভিন্ন মতাদর্শে বিশ্বাসী একটি পরিবারে বেড়ে উঠেছি। কিন্তু পেশাগতভাবে রাজনীতি করতে গেলে মানুষের জন্য কাজ করতে হবে। এই বিষয়ে আমি খুব প্রাদেশিক। নিজের জেলা, শহরের জন্য কাজ করতে চাই। যেহেতু আমি একজন অভিনেতা, মানুষের প্রত্যাশা আমার কাছে অনেক বেশি। তাই তাদের জন্য কাজ করতে হলে, মঙ্গলসাধনা করতে হলে আমাকে বিজেপির সঙ্গে থাকতে হবে। কারণ এটি একটি জাতীয় পার্টি এবং কোনও একজন ব্যক্তির উপর নির্ভরশীল নয়।'

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা