বিনোদন

ওয়েব ফিল্মে জুটি বাঁধলেন রোশান-আঁচল

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা আঁচল আঁখি। দুজনই নিয়মিত কাজ করে যাচ্ছেন। এবার তারা একসঙ্গে জুটি বাঁধলেন। সম্প্রতি ‘কর্পোরেট’ নামের ওয়েব চলচ্চিত্রে নাম লিখিয়েছেন তারা।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ওয়েব চলচ্চিত্রটি পরিচালনা করছেন নির্মাতা ফরিদুল হাসান। আগামী ৩০ ডিসেম্বর থেকে এর দৃশ্যধারণ শুরু করা হবে জানান পরিচালক ফরিদুল হাসান।

এই সিনেমায় আঁচলের বিপরীতে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা তাসকিনের অভিনয় করার কথা ছিল। হঠাৎ অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য বিদেশ চলে যান এই অভিনেতা। ফলে তাসকিনের পরিবর্তে রোশানকে নেয়া হয় বলে জানান পরিচালক।

এ প্রসঙ্গে পরিচালক ফরিদুল হাসান বলেন, ‘তাসকিনকে নিয়ে এর কাজ শুরু করার কথা ছিল। তাসকিনও কাজটি পছন্দ করেছেন। কিন্তু অসুস্থ হওয়ায় তার আর করা সম্ভব হয়নি। তার পরিবর্তে রোশানকে নিয়েছি।’

আঁচল বলেন, ‘কর্পোরেট’ ভালো একটি গল্পের সিনেমা। এমন গল্পে কাজ করার সুযোগ করে দেওয়ায় আরটিভি ও নির্মাতা ফরিদুল হাসান ভাইকে ধন্যবাদ। আশা করছি, সুন্দর একটি কাজ দর্শকদের উপহার দিতে পারব।

আঁচল সম্প্রতি ‘আয়না’, ‘চিৎকার’ নামের দুটি সিনেমার শুটিং শেষ করেছেন। তার হাতে রয়েছে ‘যমজ ভূতের গল্প' নামের সিনেমা। রোশানও একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা