বিনোদন

কৃতি হচ্ছেন প্রভাসের সীতা!

বিনোদন ডেস্ক : ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা প্রভাস। তার পরবর্তী সিনেমা ‘আদিপুরুষ’। রামায়ণ অবলম্বনে নির্মিত এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করবেন প্রভাস।

এদিকে বহুল আলোচিত সিনেমাটিতে প্রভাসের নায়িকা অর্থাৎ সীতা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে অনেকদিন থেকেই জল্পনা চলছে। শুরুতে শোনা যায়, এই চরিত্রে আনুশকা শর্মাকে দেখা যাবে। পরবর্তী সময়ে কিয়ারা আদাভানি ও কীর্তি সুরেশের নামও চাউর হয়।

তবে বলিউড হাঙ্গামা ডটকমের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ওম রাউত পরিচালিত সিনেমাটিতে সীতা চরিত্রে অভিনয় করবেন কৃতি স্যানন।

এ প্রসঙ্গে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, ‘হিন্দি ও তেলেগু ইন্ডাস্ট্রির মধ্য থেকে তারা কৃতিকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার চরিত্রটি অনেক মর্যাদাপূণ হবে।’

সিনেমায় খল চরিত্রে অভিনয় করবেন সাইফ আলী খান। ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমায় তার অভিনয়ে মুগ্ধ হয়ে তাকে এতে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ওম রাউত। রাবণের চরিত্র রূপায়ন করবেন সাইফ।

রামায়ণ অবলম্বনে তিন ভাগে সিনেমাটি নির্মাণ হবে। ‘আদিপুরুষ’ প্রযোজনা করছে টি-সিরিজ। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী বছর এর শুটিং শুরু হবে। ২০২২ সালের ১১ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা