বিনোদন

সুশান্তকে গলা টিপে খুন 

সান নিউজ ডেস্ক:

সুশান্তের বাবার আইনজীবী দাবি করেছেন, সুশান্তকে গলা টিপে খুন করা হয়েছিলো। মানুষের দাবিতেই শুরু হয় সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত অবসাদে ভুগে আত্মহত্যা করেছেন- একথা মানতে নারাজ তার ভক্তরা। কিন্তু মৃত্যু রহস্য খুঁজতে গিয়ে বলিউডের মাদকচক্র সামনে চলে আসে। আর তা নিয়েই এখন বেশি ব্যস্ত সকলে।

যদিও অনেকটা সময় গড়িয়ে গেলেও এখনও তেমন কিছু জানা যায়নি। কাউকেই মৃত্যুর কারণ হিসেবে খুঁজে বার করা যায়নি। সুশান্ত সিং রাজপুতের বাবার আইনজীবী অভিযোগ তুলেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) এর বিরুদ্ধে। খবর জি নিউজের।

সেসময় ছবি দেখে চিকিৎসক বলেছিলেন, ২০০ শতাংশ এটা খুনই। আইনজীবী বিকাশ সিং বলেছেন, সুশান্তকে গলা টিপে খুন করা হয়েছে এবং সেই দাবিতে তিনি এআইআইএমএস এর চিকিৎসকদের কিছু ছবিও পাঠিয়েছিলেন।

তবে এখন তদন্তের এতদিন হয়ে গেলেও সবাই কেন চুপ করে আছেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিকাশ সিং। সুশান্তের বাবাও আইনজীবীর কথায় সহমত।

এ ব্যাপারে এআইআইএমএস এর চিকিৎসক সুধীর গুপ্তা বলেন, বিকাশ সিংয়ের এই ধরনের বক্তব্য এই সময় ঠিক নয়। হত্যা না আত্মহত্যা তা এখনও জানা যায়নি। আমাদের তদন্ত এখনও শেষ হয়নি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা