অনন্ত-বর্ষা
বিনোদন

করোনার মধ্যে কেন তুরস্কে যাচ্ছেন অনন্ত-বর্ষা!

বিনোদন ডেস্ক:

চলমান করোনা পরিস্থিতিতে স্থবির সারাবিশ্ব। অর্থনীতি, জাতীয় জীবন থেকে শুরু করে থমকে আছে ক্রীড়াঙ্গন ও বিনোদন জগত। তবে সম্প্রতি করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে পৃথিবীজুড়ে। করোনার ঝুঁকি এড়াতে দীর্ঘদিন ধরে সিনেমার শুটিং বন্ধ থাকলেও ঢালিউডে শুটিংয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে ফিরেছেন অনেকেই।

এবার জানা গেল, 'দিন দ্য ডে' সিনেমার বাকি অংশের শুটিংয়ের জন্য ফের তুরস্কে উড়ে যাবেন অনন্ত জলিল ও বর্ষা

এর আগে গত মার্চে তুরস্কে 'দিন দ্য ডে'র শুটিংয়ে অংশ নিয়েছিলেন অনন্ত-বর্ষা দম্পতি জুটি। সে সময় টানা শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির কাজ শেষ করার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় করোনা সঙ্কট।

তবে আবারও শুটিংয়ে ফিরতে চলেছে 'দিন দ্য ডে' সিনেমার পুরো টিম।

জানা গেছে, প্রায় দুই সপ্তাহের মতো শুটিং বাকি রয়েছে সিনেমাটির। তাই আগামী অক্টোবরেই তুরস্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই সিনেমার অন্যতম প্রযোজক ও নায়ক অনন্ত জলিল।

গণমাধ্যমে অনন্ত জলিল বলেন, 'বিশ্বজুড়ে চলমান সঙ্কটে সিনেমার শুটিং বন্ধ ছিলো। সম্প্রতি তুরস্কের ইস্তানবুল ও আনতালিয়ায় শুটিংয়ের অনুমতি মিলেছে। আমাদের এখান থেকে আরও কয়েকজন ভিসা পেলেই দেশটিতে উড়াল দেবো। আগামী অক্টোবরেই সিনেমার শুটিং শেষ করতে চাই। কেননা, ডিসেম্বরে তুরস্কে শীত পড়লে তখন শুটিং করাটা কষ্টসাধ্য হয়ে যাবে।'

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি পরিচালনায় আছেন ইরানি নির্মাতা মর্তুজা অতাশ জমজমের। এতে জুটি বেধে দর্শকদের সামনে হাজির হবেন অনন্ত জলিল ও বর্ষা। আর খলচরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরান ও লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম সারির তারকারা।

'দিন দ্য ডে' সিনেমাটি বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। এরই মধ্যে ধুন্দুমার অ্যাকশন সিনেমাটির ট্রেলার অনলাইনে প্রকাশ পেয়েছে। আর সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজও দেশজুড়ে বৃষ্টি, ৫ জেলায় ভূমিধস সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে...

বিশ্বকাপ সেমিফাইনাল: সূচি ও সময়

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে সেমিফাইনালে...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা