সংগৃহীত ছবি
বিনোদন

ছেলেকে গাড়ি উপহার দিলেন মাহি

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মাহিয়া মাহির ছেলে ফারিশের প্রথম জন্মদিনে ৩৫ লাখ টাকা দামের একটি গাড়ি উপহার দিলেন। জন্মদিনের সন্ধ্যায় উত্তরার বাসায় ছেলেকে সামনে নিয়ে গাড়িটি উন্মোচন করেন মাহি।

আরও পড়ুন: বাগদান সারলেন অদিতি-সিদ্ধার্থ

জন্মদিনের শুরুটা এতিমখানার শিশুদের নিয়ে শুরু করেছিলেন অভিনেত্রী। সেখানে শিশুদের সঙ্গে কেক কাটা হয়েছে। দোয়ার আয়োজন করা হয়েছে। এরপর বাসায় ফিরে পরিবারের সকল সদস্যরা মিলে কেক কেটেছেন।

নিজের যা কিছু আছে সবই ফারিশের জন্য, এমনটাই মনে করেন মাহি। নায়িকার ভাষায়, আমি যতদিন বাঁচব, তত দিনই তাঁর জন্মদিনটা স্পেশাল করতে চাই। বড় হয়ে সে যেন বুঝতে পারে তার জন্য তার মা কী না করেছে।’

আরও পড়ুন: প্রেমিককে ডেকে ফেঁসে যান অনন্যা

এদিকে মাহি ও রাকিব সরকারের বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হয়নি এখনো। তবে অনেক দিন ধরে দুজন আলাদা থাকছেন। ছেলে ফারিশের জন্মদিনে আগের ঘরের এক ছেলে ও মেয়েকে সঙ্গে করে মাহির মায়ের বাসায় এসেছিলেন রাকিব সরকার। এসময় ছেলের জন্য একটি স্বর্নের চেইন, একটা ছোট গাড়ি ও পাঞ্জাবি নিয়ে আসেন রাকিব। সেসব গ্রহণও করেছেন মাহি। এরপর ফারিশের সঙ্গে বেশ কিছুক্ষন সময় কাটিয়েছেন তার বাবা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা