এমপিওভুক্তির দাবিতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
শিক্ষা

এমপিওভুক্তির দাবিতে কলেজ শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: নন এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম ফরিদপুর জেলা শাখা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক ফোরামের জেলা সভাপতি উজ্জল মৌলিক, সহ সাধারণ সম্পাদক সঞ্চিতা সাহা, প্রচার সম্পাদক সুধাংশু কুমার বিশ্বাস ।

বক্তারা বলেন, ‘দীর্ঘ ২৮ বছর ধরে এমপিওভুক্ত বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকরা বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়েও বিনা বেতনে প্রতিষ্ঠান থেকে নামমাত্র সম্মানি নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে করোনার কারণে সেই সম্মানিও এখন পাচ্ছি না। এই অবস্থায় এমপিওভুক্ত কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের প্রায় ৩৫ হাজার জন নন-এমপিও শিক্ষকদের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুসারে আমাদের অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছি।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা