বরিশাল শিক্ষাবোর্ড
শিক্ষা

বিধি ভঙ্গ করে বিদ্যালয়ের অ্যাডহক কমিটি!

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি: বরিশাল শিক্ষাবোর্ডের বিরুদ্ধে অনিয়ম ও কমিটি গঠন বিধিমালার ৮/৩ উপ-ধারা ভঙ্গ করে ঝালকাঠি সদর উপজেলার বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যানিকেতনের অ্যাডহক ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে।

সূত্র জানায়, ম্যানেজিং কমিটি গঠনে গত ২২ জুলাই বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে মো. রাশেদুল ইসলাম, আনছার উদ্দিন হাওলাদার ও আফজাল হোসেনের নাম বোর্ডে পাঠানো হয়। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ ২৫ আগস্ট বিদ্যালয় থেকে পাঠানো তিনজনের নাম বাদ দিয়ে অবসরপ্রাপ্ত থানা আনসার অ্যাডজুডেন্ট ফজলুল করিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি গঠন করে চিঠি দেয়। কমিটি গঠনের ৮/৩ উপ-ধারায় বলা আছে, ‘কোনো অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে সভাপতি করতে হলে তাকে প্রথম শ্রেণি গেজেটেড কর্মকর্তা হতে হবে। কিন্তু ফজলুল করিম প্রথম শ্রেণির কর্মকর্তা ছিলেন না।

অ্যাডহক কমিটির কার্যবিধির মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার এখতিয়ার না থাকলেও ম্যানেজিং কমিটির প্রথম সভার সিদ্ধান্তকে পাশ কাটিয়ে রহস্যজনকভাবে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় শিক্ষক-অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গত ১১ সেপ্টেম্বর সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় ০৯ আগস্ট দৈনিক যুগান্তর পত্রিকার সূত্র উল্লেখ করে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হলেও
ওইদিনের যুগান্তরে এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। প্রথম সভায় শুধু পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন নিয়ে কথা হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার সুতার বলেন, ‘বিধি অনুসারে তিনটি নাম পাঠিয়েছিলাম। তাদের বাদ দিয়ে কমিটিতে সভাপতি পদে যেভাবেই হোক ফজলুল করিমের নাম এসেছে। শিক্ষাবোর্ড যে চিঠি পাঠিয়েছে, তা আমাদের বিদ্যালয় মানতে বাধ্য।’

অ্যাডহক কমিটির সভাপতি ফজলুল হক বলেন, ‘আমি নিজেও জানি না, কিভাবে সভাপতি হয়েছি। বোর্ড বলতে পারবে, আমার নাম কিভাবে এলো। চাকরির সঙ্গে এ পদের কোনো সম্পর্ক নেই।’

বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনুস বলেন, চারজন সদস্যকে নিয়ে অ্যাডহক কমিটি ছয়মাসের জন্য গঠিত হয়। ৩৯ ধারা অনুসারে বোর্ড চেয়ারম্যান সভাপতি নিয়োগ দিতে পারেন। অ্যাডহক কমিটি রুটিন মাফিক কাজ করবে। তারা কোনো নিয়োগ প্রক্রিয়ায় জড়ালে তা সম্পূর্ণ অবৈধ।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

নবম পে-স্কেল কার্যকর, ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

১ জুলাই থেকে কার্যকর হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নবম প...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা