সারাদেশ

মোরেলগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাসহ ২ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: দুর্নীতিতে দশম স্থানে বাংলাদেশ

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যন ফহিমা ছাবুল।

আরও পড়ুন: অপ্রয়োজনীয় ভবন নির্মাণ করা হবে না

“শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ, থানার (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন, যুবলীগ নেতা মো. রাসেল হাওলাদার প্রমুখ।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এবারের বিজ্ঞান মেলায় সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৮ টি প্রতিষ্ঠান তাদের আবিষ্কার নিয়ে স্টল সাজিয়েছে।

আরও পড়ুন: কবিরহাটে প্রতিবাদ সভায় হামলা

মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার মূল আকর্ষণ হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। স্টলে মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ‘স্মার্ট মোরেলগঞ্জ’ স্থান পায়।

এ সময় প্রধান অতিথি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

২৯ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা তীব্র শ্রমিক বিক্ষোভের মুখ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা