ফাইল ছবি
শিক্ষা

জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা পেছালো

শিক্ষা ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন তারিখ অনুযায়ী ১৮ থেকে ২২ জুনের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে চারুকলার ব্যবহারিক পরীক্ষা ২৫ ও ২৬ জুন নেয়া হবে।

আরও পড়ুন: ৭ কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

বৃহস্পতিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিছু জটিলতার জন্য ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্বে হচ্ছে। উপাচার্য মহোদয়ের নেতৃত্বে এ সংক্রান্ত এক সভায় আগামী ১৮ জুন থেকে ২২ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে ২৫ ও ২৬ জুন চারুকলার ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।

আরও পড়ুন: ৪৫ তম বিসিএস’র ফল জুনে

তিনি আরও বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসের ভেতরে পরীক্ষা নেয়া হবে। তবে ছেলে-মেয়ে আলাদা শিফটে পরীক্ষা নেয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কিছু জটিলতা থাকায় আমরা পরে আলোচনা করব।

প্রসঙ্গত, চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে জাবি ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া। এর আগে ১৬ জুন থেকে ২৪ জুনের মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

অভিযান চালিয়ে সুন্দরবনের হরিণের মাংস, মাথা ও চামড়া...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা