সংগৃহীত
শিক্ষা

শিক্ষার্থীরা দক্ষ-যোগ্য মানুষ হবে

স্টাফ রিপোর্টার : শিক্ষাক্ষেত্রে নতুন কারিকুলাম থাকবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম অনুযায়ী আমাদের শিক্ষার্থীরা ইনশাআল্লাহ জেনে-বুঝে প্রয়োগ করতে শিখে দক্ষ-যোগ্য মানুষ হবে।

আরও পড়ুন : দুর্নীতিকে ঘৃণা করতে হবে

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, কেউ কেউ মনে করছেন তাদের কোচিং ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে ও কোচিং ব্যবসা চলবে না। কেউ কেউ ভাবছেন তাদের নোট-গাইডের ব্যবসা চলবে না। সেই কারণে অনেকে নতুন শিক্ষাক্রমের বিরোধিতা করছেন।

তিনি বলেন, আমরা কিন্তু সেগুলোও লক্ষ্য রাখছি। নতুন কারিকুলাম থাকবে, নতুন শিক্ষাক্রম অনুযায়ী আমাদের শিক্ষার্থীরা ইনশাআল্লাহ জেনে-বুঝে প্রয়োগ করতে শিখে দক্ষ-যোগ্য মানুষ হবে।

আরও পড়ুন : দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, আমরা বিজ্ঞান ও প্রযুক্তির ওপর অনেক বেশি জোর দিচ্ছি। আমাদের মানবিক সৃজনশীল মানুষ হওয়া জরুরি। সেদিকেও আমরা জোর দিচ্ছি। সবচেয়ে বড় কথা হলো আমাদের শিক্ষার্থীরা যেন চিন্তা করতে শেখে ও সমাধান করতে শেখে।

তিনি বলেন, একটা কথা একেবারে স্পষ্ট করে বলে দিতে চাই- আওয়ামী লীগ তার জন্মমুহূর্ত থেকে আজ পর্যন্ত ইসলামবিরোধী বা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিছু করেনি, কোনোদিন করবেও না। কাজেই এই নতুন শিক্ষাক্রম নিয়ে যেসব অপপ্রচার হচ্ছে সেগুলো মিথ্যাচার। সেগুলো যারা করছে তারা চূড়ান্ত ইসলামবিরোধী কাজই করছে। কারণ মিথ্যাচার, অপপ্রচার ও গুজব রটানো এগুলো ইসলাম সমর্থন করে না।

আরও পড়ুন : ডিএমপি’র সঙ্গে বিএনপির বৈঠক

এসময় যারা ইসলামের দোহাই দিয়ে এগুলো করছেন তাদের প্রতিহত করার কথাও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা