জাতীয় বিশ্ববিদ্যালয়
শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের অনুভূতিতে আঘাত না করার আহ্বান

সান নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুভূতিতে আঘাত না করার আহ্বান জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘মহান জাতীয় সংসদের প্রতিজন সদস্য আমাদের ভীষণ প্রিয়, অভিভাবকতুল্য এবং সম্মানীয়। সুতরাং বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, পাহাড়ি, হাওর, বাঁওর প্রত্যন্ত অঞ্চলের যে সংগ্রামমুখর শিক্ষার্থী, যারা অভিভাবককে একসঙ্গে আর্থিক সহায়তা করে এবং নিজে পড়াশোনা করে। তাদের আবেগ-অনুভূতিতে আঘাত না করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।’

আরও পড়ুন: বাংলাদেশ সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, গতকাল মহান জাতীয় সংসদে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করেন। ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় এ আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

আরও পড়ুন: পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৭

ড. মশিউর রহমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের মানচিত্রসম একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্ত পরিবারের নানারূপ সেন্টিমেন্ট জড়িত। আমাদের ৩৫ লাখ শিক্ষার্থী। সেই শিক্ষার্থীদের ঘিরে যে পরিবার, তা আমাদের নিজস্ব পরিবার। প্রতিটি শিক্ষার্থীর অভিভাবক আমরা। তাদের জীবন-সংগ্রাম সম্পর্কে আমরা খুব ভালো ধারণা রাখি।

ওই সংসদ সদস্য গতকাল যে কথা বলেছেন সে বিষয়ে বিনয়ের সঙ্গে বলতে চাই, শিক্ষার বৈষম্য, শিক্ষায় তারতম্য, সমাজের সেই কাঠামোগত বিষয়, যেটি অগণতান্ত্রিক এবং সামরিক সরকারের সময়কালে শ্রেণি-বৈষম্য প্রকট হয়েছে। দুর্নীতিগ্রস্ত সরকারের সময়ে যে অর্থনৈতিক দুর্নীতি হয়েছে তার ফলে দেশে ক্রমাগত শ্রেণি-বৈষম্য সমাজ আরও বেশি ক্রম-বিকশিত হয়েছে। আজকের শিক্ষায় যে বৈষম্য- সেটি সামরিক শাসন, অগণতান্ত্রিক শাসনের সময়কালে সমাজের কাঠামোগত পরিবর্তনের ফল। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তান শিক্ষার পরিপূর্ণ অধিকার না পাওয়ার সঙ্গে আপনাদের শাসনামলের স্পষ্ট যোগাযোগ আছে।

আরও পড়ুন: পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, মহান জাতীয় সংসদে যখন কথা বলবেন সকল বিষয় মাথায় রেখে তথ্য-উপাত্তকে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে নিয়ে কথা বলবেন। কেননা, এর সঙ্গে আমাদের গভীর আবেগ এবং সেন্টিমেন্ট জড়িত। জাতীয় বিশ্ববিদ্যালয় একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান, যেটি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অবশ্যপাঠ্য করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় সেই প্রতিষ্ঠান যেটি ২০২৩ এ আইসিটি এবং সফট স্কিল অবশ্যপাঠ্য করতে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় সেই প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের কাছ থেকে উচ্চহারে বেতন-ভাতাদি না নিয়ে যথেষ্ট স্বল্প খরচে শিক্ষার্থীদের শিক্ষাদানের অবারিত সুযোগ সৃষ্টির অনন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে।

আমাদের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে আঘাত করা সমীচীন নয় উল্লেখ করে তিনি আরও বলেন, এমন কোনো কথা বলা উচিত নয় যেটি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে আঘাত করে। যখন মহান সংসদে দাঁড়িয়ে আপনারা আমার ছাত্রের আয় নিয়ে প্রশ্ন করেন, এটি তার মেন্টাল হেলথকে ভীষণভাবে প্রভাবিত করে। আমার শিক্ষার্থীরা সততার সঙ্গে আয় করে। ওরা নিষ্ঠার সঙ্গে আয় করে, দুর্নীতি করে না।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা