শিক্ষার্থীকে হাতুরি পেটায় মানববন্ধন
শিক্ষা

শিক্ষার্থীকে হাতুরি পেটায় মানববন্ধন

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে হামলা ও হাতুড়ি পেটার ঘটনায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকালে শহরের আসমত আলী খান পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সামনেই ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্নস্থরের মানুষ অংশ নেন। এ সময় তারা মেধাবী শিক্ষার্থী মাহাদী নূর চয়নের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবি জানান।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ফেরার ব্যবস্থা করতে হবে

সোমবার ভুগোল পরীক্ষায় অংশ নিতে ইউআই স্কুল কেন্দ্রে যায় চয়ন। পরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে স্কুলের সামনে থেকে হেঁটে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। পরে দুর্বৃত্তরা এলোপাতাড়ি হাতুড়িপেটা করে গুরুতর আহত করে। চয়নের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আহত চয়ন রহমান (১৭) আসমত আলী খান পাবলিক স্কুল এ্যান্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনি শ্রমিক ইউনিয়ন ও যুবলীগের নেতা মিজানুর রহমানের ছেলে।

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি


মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা ফায়েজুল শরীফ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, জেলা যুবলীগের নেতা কাজী রিপন, ছাত্রলীগের নেতা তানভীর মাহমুদ আবির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মারুফ, উপজেলা ছাত্রলীগের নেতা রিপন হাওলাদারসহ অনেকে। আহত চয়নের বাবা হরিকুমারিয়া এলাকার মিজানুর রহমান চুন্নু ছেলে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা